
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ এ ১:২১:২৫ PM
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রস্তুতির আভাসের মধ্যেই শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে ঢাকায় ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী যে মন্তব্য করেছেন তা বেশ কৌতূহল তৈরি করেছে। কী বলেছেন দীনেশ ত্রিবেদী? কী বোঝাতে চেয়েছেন তিনি?

__
বাংলাদেশে আবারও বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। অন্যদিকে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের ওপর হামলা শুরু করেছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সামরিক বাহিনী। বিস্তারিত বিবিসি বাংলার লাইভ পাতায়…

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ এ ২:৩০:১৪ PM
কোনও পরিবারের সদস্য গরু-বলদ বিক্রি করছেন, কেউ পৈতৃক জমি বিক্রি করছেন, আবার কেউ ঋণ নিচ্ছেন শুধু এই আশায় যে তাদের সন্তান যেন খেলাধুলা চালিয়ে যেতে পারে। নারী খেলোয়াড়দের সামনে চ্যালেঞ্জটা আরও বড়।

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ এ ৩:৪২:৫৬ AM
বিবিসির সঙ্গে কথা বলা সামরিক বিশেষজ্ঞরাও মনে করেন, কানাডায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের সম্ভাবনা অত্যন্ত কম। এর অন্যতম কারণ হলো, প্রতিরক্ষা খাতে দুই দেশ ঘনিষ্ঠভাবে একসঙ্গে কাজ করে। তবুও বিষয়টি কানাডিয়ানদের মনে স্পষ্টভাবেই উদ্বেগ তৈরি করছে।

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ এ ৬:৫২:২০ AM
ডিম এমন এক পুষ্টিকর খাবার যা বাচ্চা থেকে বুড়ো সবাইকে খাওয়ার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ডিম নিয়ে মানুষের মনে আছে নানা ভুল ধারণা, আছে অনেক প্রশ্নও - ডিম খেলে কি কোলেস্টেরল বাড়ে? দিনে কয়টা ডিম খাওয়া উচিত? ডিম বেশি খেলে হার্টের ক্ষতি হয়?

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ এ ২:৪৪:২৩ AM
আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকার শিরোনামে গুরুত্ব পেয়েছে চট্টগ্রাম বন্দরের খবর, হেফাজতে ইসলামের নতুন দাবিনামা ও নাগরিক জীবনের নানা দুর্ভোগ। এছাড়া ঢাকার অপরিকল্পিত নগরায়ণ, ফুটপাত দখল, যানজট, অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত রিকশা ও সমন্বয়হীন নগর ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ উঠে এসেছে।

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ এ ১:৪৪:০৭ PM
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দল সামাল দেওয়াই এখন বিএনপির জন্য কঠিন হয়ে পড়েছে কি না– এমন প্রশ্নের জবাবে দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সুনির্দিষ্ট কয়েকটা ঘটনা ঘটেছে যে বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়েছে সরকার ও দল। তার মতে, সার্বিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির “আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে” বলে দল মনে করছে।

রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ এ ১:৫১:০৭ AM
ইতিহাসের পাঠ্যবই কিংবা নানা গবেষণায় শায়েস্তা খানের আমলে টাকায় আট মণ চালের বিষয়টি এত বিশদভাবে চর্চিত হয়েছে যে, বিভিন্ন সময় সস্তা দামের প্রসঙ্গ আসলেই শায়েস্তা খানের আমলের বিষয়টি সামনে আসে। নানা সময়ে ইতিহাস গবেষকদের কাছেও এই প্রশ্ন সামনে এসেছে যে আসলেই কি শায়েস্তা খানের আমলে জিনিসপত্র খুব সস্তা ছিল? চালের দাম সস্তা থাকার মানে কি সেই সময় মানুষ খুব সুখে ছিল?

শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ এ ৩:৪৩:৫৭ AM
এক যৌথ বিবৃতিতে জি-৭ দেশগুলো বলেছে, তারা একে অপরের বিরুদ্ধে জ্বালানি ও জ্বালানি-জাতীয় পণ্যের রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ থেকে বিরত থাকবে। এই জোটের সদস্য দেশ হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জাপান, জার্মানি, ইতালি ও ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নও তাদের বৈঠকে প্রতিনিধিত্ব করে।

শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৬:০৬:১৭ AM
২০২৬ সালের ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার প্রতিযোগিতায় সব বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে অক্টোবরে। এরপর সেগুলো নিয়ে একটি প্রদর্শনীও হবে। তবে প্রতিযোগিতায় অত্যন্ত প্রশংসা পাওয়া কিছু ছবি দেখতে ও পেছনের গল্প জানতে এই প্রতিবেদনে চোখ বুলাতে পারেন।

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪২:২৪ AM
কক্সবাজারের ইনানী জাতীয় উদ্যানে এক গবেষণায় ২৩ প্রজাতির স্তন্যপায়ী প্রাণীর সন্ধান পাওয়া গেছে। যেখানে ক্যামেরা ট্র্যাপে দেখা গেছে অত্যন্ত বিপন্ন বন্য প্রাণী মেঘলা চিতা বা ক্লাউডেড লেপার্ডসহ আরও কিছু প্রাণী। বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কী বলছেন তারা?

শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:০৫:৪৫ AM
বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় ঐতিহাসিক এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যার নির্মাণকাজ শুরু হয়েছিল এখন থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে এবং যে কাজ আর কখনোই শেষ হয়নি।

বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:১৭:২৩ AM
শতাব্দীর পর শতাব্দী ধরে বিশ্বের অনেক দেশই বন্ধুত্বের নিদর্শন হিসেবে অন্য দেশকে বিরল বন্যপ্রাণী উপহার দিলেও বর্তমানে এটি আর খুব বেশি হয় না, কারণ এখন বেশিরভাগ বিরল প্রাণী চিড়িয়াখানাতেই প্রজননের মাধ্যমে জন্মায় এবং চিড়িয়াখানাগুলোর মধ্যেই আদান–প্রদান হয়। কিন্তু পান্ডার ক্ষেত্রে বিষয়টি একদমই আলাদা। কারণ চীন ছাড়া আর কেউ কোনো জায়ান্ট পান্ডার মালিক হতে পারে না।

সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৫:৩১ AM
প্রতি বছর ‘ওশান ফটোগ্রাফার অফ দ্য ইয়ার’ প্রতিযোগিতাটি ফটোগ্রাফারদের বিশ্বের সাগরের সবচেয়ে শ্বাসরুদ্ধকর ছবি জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। বিশ্বের মহাসাগরগুলোর সৌন্দর্য এবং সেই সাথে এদের সামনে আসা চ্যালেঞ্জগুলো তুলে ধরেছে এমন দশটি অসাধারণ ছবি।